Sale!

কারকুমা অর্গানিক আপেল সিডার ভিনেগার

Original price was: 750.00৳ .Current price is: 730.00৳ .

শরীরের যত্নে

কারকুমা অর্গানিক আপেল সিডার ভিনেগার

ওজন নিয়ন্ত্রণ, হজমের ভারসাম্য ও দৈনন্দিন মেটাবলিক সাপোর্টে প্রাকৃতিক উপাদান ও আধুনিক অর্গানিক প্রক্রিয়ায় তৈরি একটি স্বাস্থ্য সহায়ক পানীয় কারকুমা অর্গানিক অ্যাপল সিডার ভিনেগার উইথ দ্যা ‘মাদার’।

বিশ্বের বৃহত্তম ও সুপ্রাচীন ভিনেগার উৎপাদনকারী আমেরিকান প্রতিষ্ঠান থেকে আমদানিকৃত এই র’ ও আনফিল্টার্ড অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রাকৃতিক এনজাইম, প্রিবায়োটিক ও উপকারী ব্যাকটেরিয়ার ‘মাদার’, যা পেটের মেদ ভুঁড়ি কমিয়ে শরীরকে আরও ব্যালান্সড রাখতে সহায়তা করে।

Category:

মাদার কি?

অ্যাপল সিডার ভিনেগারের “মাদার” বলতে বোঝানো হয় সেলুলোজ এবং প্রাকৃতিক ব্যাকটেরিয়ার একটি মিশ্রণ, যা অ্যাপল সিডার ভিনেগারের দ্বিতীয় গাঁজন প্রক্রিয়ার সময় তৈরি হয়। এটি ভিনেগারের একটি অনন্য বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক উপাদান, যা ভিনেগারের স্বাস্থ্য উপকারিতা বাড়ায়।

মাদার থাকা ভিনেগার সাধারণত স্বচ্ছ হয় না, বরং কিছুটা মেঘাচ্ছন্ন বা ঘোলাটে দেখা যায়। বোতলের মধ্যে ভাসমান বা তলায় জমে থাকা সুতার মতো দেখা যায়, যা প্রাকৃতিক ব্যাকটেরিয়া এবং এনজাইমের উপস্থিতি নির্দেশ করে।

মাদার কেন গুরুত্বপূর্ণ?

মাদার হলো অ্যাপল সিডার ভিনেগারের সেই উপাদান, যা এটিকে আরও কার্যকর এবং স্বাস্থ্যসম্মত করে তোলে। মাদারযুক্ত ভিনেগারকে সাধারণত “Raw” (প্রাকৃতিক) এবং Unfiltered (অপরিশোধিত) ভিনেগার বলা হয়। এটি ফিল্টার বা পাস্তুরাইজ করা হয় না, তাই এতে প্রাকৃতিক এনজাইম, উপকারী ব্যাকটেরিয়া এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। মাদার সমৃদ্ধ ভিনেগার প্রোবায়োটিক (Gut-Friendly Bacteria) হিসেবে কাজ করে, যা হজমশক্তি উন্নত করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্যের জন্যও এটি উপকারী।

আপেল সিডার ভিনেগারের উপকারিতা

  1. ওজন কমাতে সাহায্য করে।
  2. রক্তে শর্করার মাত্রা হ্রাসে সহায়ক।
  3. পেটের স্বাস্থ্য ভালো রাখে।
  4. ত্বকের স্বাস্থ্য উন্নত করে।
  5. হজমে সহায়তা করে।
  6. পেটের চর্বি কমাতে সহায়ক।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কারকুমা অর্গানিক আপেল সিডার ভিনেগার”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top